পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চান। এ কারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প করছেন। যাতে আর হাওরের মানুষের কান্না দেখতে না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি বাংলাদেশি খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়। দেশের কৃষিকে হাওরের মানুষের অনেক অবদান রয়েছেন। তিনি হাওরের মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য কাজ করছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে স্থায়ী বাঁধ করা হচ্ছে, বাঁধ প্রশস্তকরণ করণ হচ্ছে, বনায়নও করা হচ্ছে। যেখানে যা করা প্রয়োজন, তাই করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় বৃহত্তর সিলেটকে গুরুত্ব দিয়ে থাকেন। তাই সিলেট বিভাগের জন্য করণীয় সকল কিছুই তিনি (শেখ হাসিনা) করে চলছেন। হাওরবাসী যেন নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন।
উপমন্ত্রী বলেন, এ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। আর কাজের গুণগত মান ঠিক নিদিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে সর্তকতার সাথে কাজ করতে হবে। আর কাজের ব্যাপারে কারও অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষে ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এসময় তার সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন প্রমুখ

হাওরের ফসল ও মানুষ বাঁচাতে স্থায়ী ব্যবস্থা হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে: পানিসম্পদ উপমন্ত্রী
নতুন প্রজন্মকেও আর কেউ বিভ্রান্ত করতে পারবে না: পানিসম্পদ উপমন্ত্রী 