দোনেৎস্কে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা, নিহত ৩৫  

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫:৪৯

পুর্ব ইউক্রেনের দোনেৎস্কের এক রেলস্টেশনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। ওই অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা। 

আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিভশন বার্তায় বলেন, রুশ বাহিনী ক্রামাতোর্স্ক শহরের ওই রেলস্টেশনে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। কেননা শত শত লোক শহর ছেড়ে যাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল।

ইউক্রেনীয় রেলপথের ওলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে বলেন, হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। 

তিনি আরও বলেন, এটি রেলপথের যাত্রী পরিকাঠামো এবং ক্রামাতোর্স্কের বাসিন্দাদের ওপর ইচ্ছাকৃত হামলা। এই হামলা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে 'সীমাহীন শয়তান' বলে বর্ণনা করেছেন।  

ইত্তেফাক/এসআর