এবার পুতিনের ২ মেয়ের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৬:৩১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দুই মেয়ে ৩৬ বছর বয়সী মারিয়া ভরনস্তোভা এবং ৩৫ বছর বয়সী ক্যাটারিনা তিখোনোভা'র নাম যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। 

যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

পুতিনের দুই মেয়ে ছাড়াও যুক্তরাজ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। 

ইত্তেফাক/এসআর