যুক্তরাষ্ট্রের মিসৌরির চেস্টারফিল্ডে পূর্বে বসবাসকারী একজন চীনা নাগরিককে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ২৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ৪৪ বছর বয়সী ওই চীনা নাগরিকের নাম জিয়াং হাইতাও। ২০২২ সালের জানুয়ারিতে তিনি দোষী সাব্যস্ত হন।
আদালতের নথি অনুসারে, জিয়াং দ্য ক্লাইমেট কর্পোরেশন থেকে একটি গোপন বাণিজ্যিক তথ্য চুরি করার ষড়যন্ত্র করেছিলেন।
মার্কিন বিচার বিভাগ আরও জানায়, জিয়াং নিজের এবং পিআরসির জন্য অন্যায্য সুবিধা পেতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য গোপনীয়তা চুরি করার ষড়যন্ত্র করেছিল।
