ঈদ উদযাপনের জন্য রাজবাড়ীতে একটি প্রতিবন্ধী পরিবারকে নতুন পোশাক, ১০ কেজি চালসহ নগদ অর্থ উপহার দিয়েছে ইত্তেফাক পাঠক ফোরাম। ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধী পরিবারটির হাতে এ উপহার তুলে দেন জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মো. শামীম হোসেন।
রাজবাড়ীতে ইত্তেফাক পাঠক ফোরামের এ উপহার পেলেন শারিরীক প্রতিবন্ধী, ভিক্ষুক মো. সালাম শেখ। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারা গ্রামে।
আরও পড়ুন: কক্সবাজারের তরুণ সাংবাদিকের আকস্মিক মৃত্যু
এ সময় রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. শামীম হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান, দৈনিক ইনকিলাব পত্রিকার রাজবাড়ী জেলা সংবাদদাতা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
