সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদ ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় কুটিরচর জামে মসজিদে এ ঘটনা ঘটে। সে উপজেলার কুটিরচর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মসজিদ ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয় সিয়াম। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
