কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: হাইকোর্টে জামিন আবেদন দিহানের

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১:৪৮

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে তার বন্ধু ফারদিন ইফতেখার ওরফে দিহান হাইকোর্টে জামিন আবেদন করেন। শনিবার (৯ এপ্রিল) এ জামিন আবেদন করা হয়।

গত বছরের ৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন। কিশোরীর শরীরের স্পর্ষকাতর অঙ্গ থেকে অনবরত রক্ত ঝরছে।

এমন সংবাদ পেয়ে কলাবাগান থানার পুলিশ হাসপাতালে গিয়ে দিহানকে আটক করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দিহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় গত বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

চার্জশিটে বলা হয়, দিহানের ‘পাশবিক নির্যাতনে’ কিশোরীর মৃত্যু হয়েছে।

গত বছরের ৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন। কিশোরীর শরীর থেকে রক্ত ঝরছে। কলাবাগান থানার পুলিশ হাসপাতালে গিয়ে দিহানকে আটক করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দিহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় গত বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দিহানের ‘পাশবিক নির্যাতনে’ কিশোরীর মৃত্যু হয়ে বলে ওই অভিযোগপত্রে বলা হয়।

ইত্তেফাক/কেকে