বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার নামের ছয় বছর বয়সী পথচারী এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে বাগেরহাট- মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। নিহত মুফতা আক্তার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের মুক্ত শেখের মেয়ে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, মুফতা আক্তারকে তার বাবা মহাসড়কের পাশে একটি সেলুনে চুলকাটাতে নিয়ে যান। সেলুনে ভিড় থাকায় তার বাবা তাকে সেলুনে বসতে বলে বাইরে আসেন। এ সময় মেয়েটি সেলুন থেকে বের হয়ে বাবাকে খুঁজতে বাইরে এসে অসাবধনতাবসত রাস্তাপার হতে গেলে মোল্লাহাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া ইনিংস
স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
