ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০১:৪৯

অবশেষে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেন। স্পিকারের পদত্যাগের পর ভোট প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন প্যানেল স্পিকার আয়াজ সাদিক। 

ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতা থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্রে অংশ নিতে পারবেন না জানিয়ে শনিবার পদত্যাগ করেছেন স্পিকার কায়সার।

আয়াজ সাদিক। ছবি: ডন

এর আগে পাকিস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতর তুমল হট্টগোল আর ক্রুদ্ধ বাকবিতণ্ডা শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতুবি করে দেন।

পাকিস্তানের পার্লামেন্ট।

এর দুই ঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। এর পর আবার মুলতবি ঘোষণা করা হয় এবং এশার নামাজ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এদিকে অনাস্থা প্রস্তাবের ভোটকে ঘিরে দেশটীর পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। 

ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন বিরোধীদের। জিও নিউজ বলছে, এই মুহুর্তে বিরোধীদের ১৯৯ জন এমপির সমর্থন আছে। অন্যদিকে ইমরান খানের পক্ষে আছে ১৪২ এমপির সমর্থন। 

ইত্তেফাক/এএএম