ফুলবাড়ীতে বাড়তি আয়ের সংগ্রামে নারীরা   

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১১:৫৮

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামাঞ্চলের নারীরা পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি অভাব তাড়ানোর সংগ্রামের বাড়তি আয়ে ব্যস্ত সময় পার করছেন। স্বামী কিংবা পিতার কর্মের পাশাপাশি আলু তুলে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় করছেন। 

প্রতিদিন আলু খেতে শত শত নারী আলু তোলার কাজ করে যাচ্ছেন। পুরুষদের পাশাপাশি সমান তালে নারীরাও মাঠে আলু তোলার কাজ করে যাচ্ছেন। তবে এ কাজে পুরুষরা অনেক সময় ফাঁকি দিলেও নারীরা নিখুঁতভাবে কাজ করছেন। এ কারণে আলু তোলার কাজে নারীরাই বেশি করে থাকেন।

উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে রাস্তার দুই পার্শ্বে ব্যাপক এলাকা জুড়ে আবাদ হয়েছে বিভিন্ন জাতের আলু। চাষাবাদ করা আলু খেতে দেখা যায়, প্রতিটি দলে ২০-৩০ জন মরিচ তোলার কাজ করছেন। এরমধ্যে নারীদের সংখ্যাই বেশি।  

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলার প্রতিটি এলাকায় বোরো ধান কর্তনের আগে গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের উৎস হিসেবে আলু তোলার কাজ করেন। এতে কৃষক এবং নারীরা উভয়ের লাভবান হচ্ছেন। নারীদের সাময়িকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তবে উপজেলায় এ বছর এক হাজার ৯৯৪ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৪০০ মেট্রিক টন। 

ইত্তেফাক/এআই