সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ 

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:১৬

সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ফারুক আহমেদকে পদোন্নতি প্রদান করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

ফারুক আহমেদ একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব ট্রেড সার্ভিস হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেড সার্ভিস হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।

১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন ফারুক আহমেদ। পরবর্তীকালে ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ইত্তেফাক/এএএম