‘মন্টু পাইলট’-এর প্রথম গানেই বাজিমাত সৌরভ-মিথিলা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:০৭

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সোমবার (২৯ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি পোস্টার। এবার আসলো এই সিরিজের প্রথম গান।

আজ ১০ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘কতটা তোমার ছিল’ শিরোনামে গানটি। সিরিজটির নির্মাতা দেবালয় ভট্টাচার্যর লেখা গানটি গেয়েছেন ঈশান মিত্র। সুর ও সংগীত করেছেন ঈশান ও অমিত।

এ গানটি মুক্তির পরপরই মিথিলা ও সৌরভের প্রথম লুকেই বেশ প্রশংসা কুড়াচ্ছে। মন্টু পাইলট’-এর প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার অভিনয় করলেন মিথিলা। খুব শিগগিরই মুক্তি পাবে এ সিরিজটি।

এর আগে জানিয়েছিলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে।’

ছবি: সংগৃহীত

মিথিলার কথায়, ‘মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে।’