টানা ৬ দিন পর করোনায় মৃত্যু দেখলো দেশ

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:১৮

টানা ছয়দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকার পর আজ একজন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হলো।

সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

ইত্তেফাক/ইউবি