করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে চলছে প্যান্ডেল তৈরির কাজ। অন্যদিকে চলছে সাজ-সজ্জার কাজ। এবার এসবে ৫০ জন শ্রমিক কাজ করছেন। ছবি: ফোকাস বাংলা
