বিজয়ের সিনেমা দেখতে উপচে পড়ছে ছুটির আবেদন, একাধিক কোম্পানি বন্ধ!

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৯:০৮

রজনীকান্তের পর তামিল সিনেমায় সুপারস্টার তকমা পাওয়া তারকাদের কয়েকজনের অন্যতম থালাপতি বিজয়। ভারত এবং ভারতের বাইরে তার সিনেমাকে ঘিরে থাকে আলাদা উম্মাদনা। এই সুপারস্টারের ৬৫তম ছবি ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামীকাল।

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ুতে তুমুল জনপ্রিয় বিজয়; প্রিয় নায়কের সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর এইচআর বিভাগে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। সে কারণে বেশ কয়েকটি কোম্পানি সেদিন ছুটি ঘোষণা করেছে। এমনও হয়েছে, কর্মীদের জন্য ফ্রি টিকেটও দিচ্ছে কিছু কোম্পানি।

ছুটি ঘোষণার বেশ কয়েকটি কোম্পানির নির্দেশনাও ভাইরাল হয়েছে অন্তর্জালে।

পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে।

ছবি: সংগৃহীত

ইত্তেফাক/বিএএফ