সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামীকাল বৃস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে। বাসস

ইত্তেফাক/কেকে