করোনায় আজও মৃত্যুশূন্য, শনাক্ত ৩৫

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৩:২৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা  ২৯ হাজার ১২৪ জনই রইলো।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন।

ইত্তেফাক/ইউবি