রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ হবে। তাই আবাসিক শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। আগামী ১২ মে সকাল ১০টায় পুনরায় হল খুলবে বলে জানান তিনি।
রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত সব একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

মান্দায় দেড় কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪