সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১:০০

সাভারে পৃথক ঘটনায় এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সাভারের হেমায়েতপুর ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহগুলো উদ্ধার করা হয়। এঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় শাকিল আহমেদ রাজু রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের মাঝে থাকা আইল্যান্ডের উপর গিয়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেলটিও পড়ে গিয়ে সামনের অংশ ভেঙ্গে যায় এবং মোটরসাইকেলে থাকা চালক ও অপর আরোহী গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত শাকিল আহম্মেদ রাজু (৩২) সাভার পৌর এলাকায় ডগরমোড়া মহল্লার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তবে মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনের বাসা রাজধানী ঢাকায় জানা গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় রানা মিয়া (১৮) নামের এক পথচারীর নিহত হয়েছে। নিহত রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। 

এছাড়া রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই নারী নিজ বাসায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এমএএম