কুয়েতে ঈদুল ফিতরের অগ্রিম আমেজ, ৯ দিনের ছুটি ঘোষণা

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২১:১৭

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের আমেজ শুরু হয়ে গেছে। দেশটির নগর, মহানগর ও,রাজধানী সিটি এলাকার মার্কেট ও শপিং মল গুলোতে শুরু হয়েছে ঈদ উপলক্ষে কেনাকাটা। 

এদিকে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। এবার সাপ্তাহিক ছুটি ৪ দিন ও সরকারি ছুটি ৫ দিন মিলিয়ে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

আগামী ১ মে থেকে ৫ মে সরকারি ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি শেষ হচ্ছে ৭ মে। এরপর ৮ মে রবিবার থেকে যথারীতি অফিসিয়াল কার্যক্রম চলবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস।

ইত্তেফাক/জেডএইচডি