এবার ইউক্রেনের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৮

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে সোমবার রাশিয়া শক্তিশালী পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে শহরটি মোটামুটি অক্ষত ছিল। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মেয়র অ্যান্ড্রি স্যাডোভি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ড্রি স্যাডোভি তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে স্থানীয় সময় সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানান, ৫টি ক্ষেপণাস্ত্র লভিভে আঘাত হেনেছে। এই হামলার ব্যাপারে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্যের সন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি। 

লভিভের একজন বাসিন্দা জানান, কিছু ফ্ল্যাট থেকে তারা আকাশে ধোঁয়ার কালো কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখেছেন। 

এদিকে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে।  

নগরীর মেয়র অ্যান্ড্রি স্যাডোভি টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

ইত্তেফাক/এএইচপি