দুই দশক ধরে গান করে যাচ্ছেন সংগীতশিল্পী জয়। একের পর এক প্রকাশ পাচ্ছে তার কণ্ঠের নতুন নতুন গান। আসছে ঈদে আসেছে তার নতুন একটি গান। সম্প্রতি ‘চাঁদের আলো’ সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।
গানটির কথা লিখেছেন গীতিকার চন্দ্রবতী। সুর এবং সংগীত আয়োজন করেছেন এস. কে. সমীর।
সংগীত শিল্পী জয় বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। গত দুই বছর আমরা করোনার কারনে ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করতে পারিনি। তাই এই ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। গানটি কথা বর্তমান সময়ের সাথে অত্যন্ত রোমান্টিক ধাঁচের। সুর-সংগীত সব মিলিয়ে একটি চমৎকার গান হয়েছে। আমার অন্য গানের মত দর্শকদের ভাল লাগবে বলে আশা করছি।
সুরকার এস. কে. সমীর বলেন, প্রতিটি গান আমি যত্ন নিয়ে করার চেষ্টা করি। জয় সময়ের একজন নিয়মিত শিল্পী। চাঁদের আলো গানের কথা অসাধারণ। সুর, গায়কী সব মিলিয়ে একটা ভাল কিছু হবে বলে আমার বিশ্বাস।

মমতাজ-বেলালের ‘বাপের বড় পোলা’