নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৫:৩২

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানে কেনা কাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান সংঘর্ষের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাত ১টার দিকে তিনি বলেন, ‘এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ১১টার নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে।

ইত্তেফাক/কেএইচ