দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মারিন ল পেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর জালিয়াতিবিরোধী সংস্হা ল পেন এবং তার সহযোগীরা এমইপি থাকাকালীন প্রায় ৬ লাখ ইউরো আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। ফরাসি ওয়েবসাইট মিডিয়াপার্ট শনিবার একটি নতুন রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এই অভিযোগের খবর প্রচার করেছে।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ক্ষমতাসীন ম্যাক্রঁর সঙ্গে ল পেনের মুখোমুখি হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই অভিযোগ এলো। তবে রিপোর্টের ‘সময়’ নিয়ে সন্দেহের প্রেক্ষাপটে ল পেনের আইনজীবী অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন। মিডিয়াপার্ট ওএলএএফর নতুন প্রতিবেদন থেকে ব্যয়ের সারাংশ প্রকাশ করেছে।
সংস্হাটি পেন এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা জাতীয় রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তিগত খরচ হিসাবে অথবা এমনভাবে তহবিল ব্যবহার করেছে যা তার ন্যাশনাল র্যালি পার্টি এবং ফার-রাইট পার্লামেন্টারি গ্রুপ, ইউরোপ অব নেশনস অ্যান্ড ফ্রিডমের (ইএনএফ) ঘনিষ্ঠ বাণিজ্যিক সংস্হাগুলোকে উপকৃত করবে।
প্রতিবেদন পেন, তার বাবা জ্যাঁ-মারি লে পেন, তার সাবেক অংশীদার লুই অ্যালিওট এবং সাবেক ডানপম্হি এমইপি ব্র‚নো গোলনিশসহ ইউরোপীয় পার্লামেন্টের অন্য তিন জন সাবেক সদস্যের দিকে আঙুল তুলেছে। সংস্হাটি চার জনের বিরুদ্ধে প্রায় ৬ লাখ ইউরো (৬ লাখ ৫০ হাজার ডলার) আত্মসাত্ করেছে বলে অভিযোগ করেছে, যা তারা পরিশোধ করার পরামর্শ দিয়েছে।
প্রতিবেদন অনুসারে, পেন ২০০৪ থেকে ২০১৭ সালের মধ্যে এমইপি থাকাকালীন স্ট্রাসবার্গ পার্লামেন্ট থেকে প্রায় ১ লাখ ৩৭ হাজার ইউরো (১ লাখ ৫০ হাজার ডলার) সরকারি অর্থ আত্মসাত করেছেন। —ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান
