রাশিয়ার উপস্থিতিতে জি২০ সম্মেলনের কিছু অধিবেশনে অংশ নেবেন না মার্কিন অর্থমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানেট ইলেন রাশিয়ার কর্মকর্তারা উপস্থিত থাকলে তার বৈশ্বিক প্রতিপক্ষদের সাথে এ সপ্তাহের সম্মেলনে কিছু অধিবেশনে অংশ নেবেন না। সোমবার (১৮ এপ্রিল) মার্কিন রাজস্ব বিভাগের এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রুশ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বুধবার ২০ সম্মেলনে দূরবর্তী অবস্থান থেকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইলেন এই সম্মেলনের কিছু অধিবেশনের বাইরে থাকবেন।

ফরাসি একটি সূত্র এএফপি’কে জানায়, তার সাথে বিশ্বের নেতৃত্ব দেয়া অর্থনীতির দেশগুলোর আরো অনেক কর্মকর্তা সে সব অধিবেশন বর্জন করতে পারেন।

ইত্তেফাক/টিআর