ঢাকার দক্ষিণ ঢাকা-মাওয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১১ টায় কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদুল ইসলাম রনি (২৮)। হাঁসাড়া হাইওয়ে পুলিশের কর্মরত পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত জাহিদুল পুলিশ কনস্টেবল হিসেবে ঢাকা জেলার পুলিশের সাভার সার্কেল এএসপি’র কার্যালয়ে কর্মরত ছিলো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ওই পুলিশ সদস্যসহ আরও ৩ বন্ধু মিলে রাতে মাওয়া গিয়ে পদ্মার তীরে ইলিশ দিয়ে সেহেরি খাওয়ার জন্য রাজধানী থেকে মোটরসাইকেল যোগে রওনা হয়ে থানার মাওয়া রোডে আব্দুল্লাহপুর ফ্লাইওভার পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ১২ টায় জাহিদুল ইসলামকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়।

পাকিস্তানে মন্ত্রিসভা সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন