গ্রাহকদের প্রিয় হট অ্যান্ড ফ্রেশ পিৎজার স্বাদ পৌঁছে দিতে ডোমিনোজ পিৎজা ঢাকার খিলগাঁওয়ে খুলেছে নতুন শাখা। সোমবার (১৮ এপ্রিল) খিলগাঁওয়ে বিশ্বখ্যাত ডোমিনোজ পিৎজার ঢাকার ১০তম আউটলেট উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমিনোজ পিৎজা বাংলাদেশের স্টকহোল্ডারদের সঙ্গে আরও অনেকে। পিৎজা অর্ডার করার ৩০ মিনিটের মাঝে পিৎজা উপভোগ করার সুযোগ পাচ্ছেন এবার খিলগাঁওবাসীরাও।
এ সময়ে বাংলাদেশ ডোমিনোজ পিৎজার ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, এতে কোন সন্দেহ নেই যে ডোমিনোজ পিৎজা সকলের মনে জায়গা করে নিয়েছে এবং খিলগাঁওয়ে এর সাম্প্রতিক প্রতিষ্ঠা কোম্পানির জন্য একটি বড় মাইলফলক। ১০ শুধু একটি সংখ্যা, আমরা সারা বাংলাদেশে আরও অনেক স্টোর দেওয়ার স্বপ্ন দেখি।
ডোমিনোজ পিৎজার আন্তর্জাতিক ব্যবসা প্রধান সঞ্জয় মোহতা বলেন, বাংলাদেশ ভোজনরসিকদের দেশ আর তাই ডোমিনোজ পিৎজা সারা ঢাকায় সম্প্রসারণের মাধ্যমে একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। খিলগাঁও আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। আগামি দিনগুলোতে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবে আশা করছি।
ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২ এবং মিরপুর ২-এ ডোমিনোজ পিৎজার আরও নয়টি আউটলেট রয়েছে।
