এক স্মার্ট সুদর্শন তরুণ শহরের রাস্তায় হাঁটাহাঁটি করছেন। তার মানিব্যাগ হারিয়ে গেছে। যাকে সামনে পাচ্ছেন তার কাছেই কিছু টাকা সাহায্য চাইছেন। কিছু টাকা পেলেই বাসায় ফিরতে পারেন তিনি। অবাক করা বিষয় বেছে বেছে তিনি সাহায্য চাইছেন দিন এনে দিন খাওয়া মানুষের কাছে। তারা যে যার সামর্থ্য মতো দাঁড়িয়েছেন বিপদে পড়া তরুণের পাশে।
‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ শিরোনামে সিঙ্গাপুরভিত্তিক লাইফ স্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মাণ করেছে এই সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওটি। ভিডিও চিত্রের এই সত্যিকারের মানুষগুলো নিজের পকেট ফাঁকা করে একজনের বিপদে পাশে দাঁড়ানোর যে সাহস দেখিয়েছেন তা মুগ্ধ করেছে সব শ্রেণির দর্শককে।
ভিডিওটি এরইমধ্যে নেট দুনিয়ায় দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশের পর থেকে কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন। অগণিত নেটিজেন লাইক, লাভ রিয়েক্ট দিয়েছেন। কমেন্টসে জানিয়েছেন এই বড় মনের মানুষদের শ্রদ্ধা, সালাম।
সমাজের বিত্তবান মানুষ দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল মানুষও যে সামান্য সামর্থ্যের মধ্যে মানুষকে সহযোগিতা করার মানসিকতা বুকের ভেতরে লালন করে এবং চেনা-অচেনা যেকোনো মানুষের বিপদে সাধ্যের সবটুকু দিতেই প্রস্তুত থাকে তারই প্রমাণ এই ভিডিও।

ব্যাচেলরদের রমজান-ঈদ নিয়ে ‘ব্যাচেলর রমজান’