মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:০৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ বুধবার (২০ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৫৫১ পিস ইয়াবা, ৪০ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৪৭ দশমিক ৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

ইত্তেফাক/কেকে