ঢাবি ছাত্রদলের নতুন আহ্বায়ক আক্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০২:১২

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আক্তার হোসেন। শাখা সংগঠনটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবকে অব্যাহতি দিয়ে আক্তার হোসেনকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব সদ্য ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করার ফলে সংশ্লিষ্ট ইউনিটের আহবায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের যুগ্ম আহবায়ক আক্তার হোসেনকে আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ইত্তেফাক/এআই