বন্দরে ছয় ধর্ষক গ্রেফতার

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৫৪

বন্ধুদের সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে ২ পোশাককর্মী। গত শনিবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ সাবদী আইসতলা বিলে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গণধর্ষণের শিকার ২ পোশাককর্মীকে উদ্ধারসহ ওই সময় ৩ ধর্ষককে আটক করে। পরে আটককৃত ৩ ধর্ষকের তথ্য ভিত্তিতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ ধর্ষককে আটক করতে সক্ষম হয়। 

আটককৃতরা হলো- বন্দর বালুরচর এলাকার নাজিম উদ্দিন মিয়ার ছেলে লম্পট রায়হান (২৩) তমরদী এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাহীন (২২) একই এলাকার মোজ্জাল হকের ছেলে নিজাম (২২) ছোনখোলা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সুজন (২০) মীরকুন্ডি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে নাজিম উদ্দিন (২৫) ও তমরদী এলাকার ফজলু হক মিয়ার ছেলে শাাহীন (২৪)।  এ ঘটনায় রাতেই বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল আলম জুয়েল আটককৃত ৬ ধর্ষককে রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধর্ষিতা ২ পোশাককর্মীকে ডাক্তারী পরীক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েল জানান, গত শনিবার বিকেলে বন্দর আমিন এলাকায় বসবাসরত ২ পোশাককর্মী তাদের ২ বন্ধুর সাথে সাবদী এলাকায় ঘুরে আসে। ঘুরা শেষে রাত সাড়ে ৯টায় অটোযোগে বাড়িতে ফেরার সময় গণধর্ষকরা সাবদী আইসতলা এলাকায় ২ বন্ধুকে বেদম পিটিয়ে ২ পোশাককর্মী একটি বিলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। আটককৃত ৬ গণধর্ষকের মধ্যে ৫ জনকে দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট মোঃ কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি প্রদান করেছে।

ইত্তেফাক/আরকেজি