দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির নাসিরের কণ্ঠে প্রথম একটি নাতে রাসুল (সা.) প্রকাশিত হল। ‘কি নেশা’ শিরোনামের বাংলা এই সুফি গানটি আজ বুধবার গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।’
‘কি নেশা’ গানটির কথা ও কম্পোজিশন করেছেন প্লাবন কোরেশী। মিউজিক করেছেন ঋষিকেশ রকি।
নতুন কাজটি নিয়ে সাব্বির নাসির বলেন, আমার জীবনের একটি বড় অধ্যায় সুফি সাধকদের সাথে কেটেছে। নুরে মোহাম্মদ (সাঃ) নিয়ে প্লাবন কোরেশীর এ অসামান্য গীতটি আমার এ ভক্ত হৃদয় থেকে কন্ঠযোগে যে প্রকাশিত হয়েছে তা রাসুল (সাঃ) ও সুফিবাদের অগণিত ভক্তদের স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।
