গরমে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ না খেলেই নয়! এর সঙ্গে কাঁচা মরিচ, বেগুন ভাজা, আলু ভর্তা হলে তো আর কথাই নেই। যে কোনও বাঙালির কাছেই প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিবে। এবার এসব পদের খাবার খাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা! শুনে অবাক হলেও এটাই সত্যি।
‘চাকদহ এক্সপ্রেস’ এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। একে একে সেখানে দৌড়ে ঘাম ঝরাবেন ‘জিরো’র নায়িকা। তার আগে পান্তা ভাত খেয়ে জোর ফেরাচ্ছেন।
সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা ফেলে খাওয়ার ছবি পোস্ট করলেন আনুশকা। খেতে যে তার দারুন লাগছিল তা ছবির ওপরে ইমোজি দিয়ে বুঝিয়ে দিলেন। সে নিয়ে মন্তব্য, ভালোবাসার বন্যা বয়ে গেল। অভিনেত্রীকে আটপৌরে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি।
ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো অনুশকার কাছেও বড় চ্যালেঞ্জ। নদিয়ার চাকদহের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে হরেক বাধার সঙ্গে সঙ্গে লড়াই করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের জয়যাত্রা রীতিমতো অনুপ্রেরণা জোগায়।
তাই মাঠে নেমে, ঘাম ঝরিয়ে, বল হাতে নিজেকে ঝুলনের চরিত্রের মানানসই করে তুলতে চাইছেন ‘সুলতান’-এর নায়িকা। এর আগে শেষ বার ‘জিরো’ ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছি: অনন্যা পান্ডে