স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর দুর্দশার মধ্যদিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ৯ বছরে দুর্দশা তো কাটছেই না, একই সঙ্গে পাচ্ছে না লিগ শিরোপার দেখাও। রেড ডেভিলদের সোনালি সময় ফেরানোর দায়িত্ব এখন টেন হাগের কাঁধে।
গতকাল তাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ওলে গানার সোলশায়ার বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রালফ রাংনিক। তবে তাকে চিরস্থায়ী করছে না ইউনাইটেড।
গত নভেম্বর থেকে তার অধীনেই খেলে আসছে তারা। চলতি মৌসুম যেহেতু শেষ হয়ে আসছে তাই নতুন কোচ নিয়োগটাও পাকাপাকিভাবে সেরে ফেলে। তিন বছরের চুক্তিতে আগামী মৌসুম থেকে ইউনাইটেডের ডাগ আউটে থাকবেন হাগ। তার আগে আয়াক্সের কোচই থাকছেন এই ৫২ বছর বয়সী। ২০১৭ সাল থেকে ডাচ ক্লাবটির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
