তিতাস নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৬:২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু-মহিষ নিয়ে তিতাস নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া জিলানী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি নদীতে ভেসে উঠে। নিহত জিলানী নবীনগর উপজেলা সদরের তাজুল ইসলামের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় মনু বাবুর ঘাট এলাকায় ডুবে গিয়ে নিখোঁজ হন জিলানী। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মিললে। তাকে খুঁজতে পুলিশ-ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে ডুবুরী দল বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযান চালায়।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, নদীর যে স্থানে নিখোঁজ হয়েছিলেন- সেখানেই শুক্রবার সকালে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এমএএম