সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না 

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৯:১৮

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে জারি করা কঠোর বিধিনিষেধ শিথিল করছে সিঙ্গাপুর। দেশটিতে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কর্মক্ষেত্রে সকল কর্মচারী কাজ করতে পারবেন। এক গ্রুপে কতজন থাকবেন সেই বিধিনিষেধও থাকছে না। এছাড়া নিরাপদ দূরত্ব অবলম্বন করার যে নিয়ম ছিল তাও তুলে নেওয়া হচ্ছে। 

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কর্মক্ষেত্রে মাস্ক পরার ওপর বাধ্যবাধকতাও থাকছে না। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ নিয়েছে। 

দেশটিতে করোনার কারণে দুই বছরের বেশি সময় ধরে করোনায় কমলা সতর্ক বার্তা ছিল। সেখান থেকে এখন হলুদে নামানো হচ্ছে। 
সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং একে করোনার যাত্রার একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছেন।

ইত্তেফাক/এসআর