রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৯:৩৯

লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া এলাকায় পিকআপের ধাক্কায় মাহবুবা সুলতানা (২৬) নামে একজন নিহত হয়েছে। 

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত মাহবুবা সুলতানা উপজেলার আতাকরা গ্রামের মাস্টার বাড়ির সিরাজ মাস্টারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাহবুবা সুলতানা শুক্রবার সিএনজি চালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উপজেলার পানপাড়া নামকস্থানে পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে ঘটনাস্থলে মাহবুবা সুলতানার মৃত্যু হয়। 

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম