রমজান মাসব্যাপী এতিম-অসহায়দের ইফতার ও সেহরি বিতরণ

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০:০২

পুরো রমজান মাসব্যাপী এতিম ও অসহায়দের মধ্যে ইফতার ও সেহেরি বিতরণ করছেন হাজী আলমগীর হোসেন। প্রতিদিনই মোরগ পোলাও ,গরুর তেহারি, মাছ ভাত রান্না করে অসহায় গরিব দুঃখিদের মাঝে সরবরাহ করেছে। সেই সাথে পথচারী অসহায় মানুষের মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করছেন তিনি। প্রথম রমজানে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো মাসব্যাপী। রাজধানীর বাড্ডা থানাসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের সেহরির খাবার দেওয়া হয়।

শুক্রবার পূর্ব বাড্ডা কবর স্থান রোডে আলমগীর নগরের মাঠে প্রায় ৫ শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়াও বাড্ডা, গুলশান, মেরুল, দক্ষিণ বাড্ডা, মেরুল ডিআইটি প্রজেক্ট থেকে শুরু করে আফতাব নগরসহ বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে মুসল্লিদের বিনামূল্যে ইফতারের খাবার বিতরণ করেন আলমগীর।

এ বিষয়ে হাজি আলমগীর বলেন, করোনার এই সময়ে রমজান উপলক্ষে সারা মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য সেহরি, ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। রমজান ছাড়াও সারা বছর ছিন্নমূল, পথ শিশুদের খাবার বিতরণ করে থাকি। অসহায় মানুষদের পাশে থাকতে পারলে ভাল লাগে।

স্থানীয়রা জানান,  অনেকেই টাকা পয়সার মালিক কিন্তু তার মত এত বড় আত্তার মানুষ খুব কমই আছে সে সারা বছর আমার মত এই রকম হাজার মানুষদের জন্য খাবার,নগদ অর্থ,জামা কাপড় দিয়ে সহায়তা করে থাকেন । অনেক অসহায় পরিবারের উপযুক্ত মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে দেন তিনি।

ইত্তেফাক/ ইআ