‘লাভ জার্নি’

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৫:১৮

সেজান নূরের রচনা এবং দীপু হাজরার পরিচালনা নাটক ‘লাভ জার্নি’ একুশে টেলিভিশনে প্রচারিত হবে ঈদের ২য় দিন রাত ৮ টায়। নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, সাইফ খান, নওশীন মেঘলা, অর্নব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল নিয়ে শিক্ষা সফরে আসে কক্সবাজারে। শিক্ষকের নিয়মকানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোনো মজা করতে পারছে না। যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে। সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন।

সে অন্যদের জাগ্রত করে তোলার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। তারা সুযোগ বুঝে দল থেকে পালায়। বেকায়দায় পড়ে যায় গাইড কাম শিক্ষক।

ইত্তেফাক/বিএএফ