সলোমন দ্বীপপুঞ্জে চীন সামরিক ঘাঁটি বানালে পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪:২৮

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে চীনের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছে। সে অনুযায়ী নেইজিং যদি সেখানে কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করে তাহলে যুক্তরাষ্ট্র ‘পাল্টা প্রতিক্রিয়া’ জানাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সলোমন দ্বীপপুঞ্জের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকের পর হোয়াইট হাউস বলেছে, ‘কার্যত সামরিক উপস্থিতি, ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা অথবা সামরিক স্থাপনা প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।’

একটি বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মনসেহ সোগাভারে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে, দ্বীপগুলিতে দীর্ঘমেয়াদী চীনা উপস্থিতি থাকবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তা সত্ত্বেও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করে ঘনিষ্ঠভাবে উন্নয়নগুলি অনুসরণ করবে।

ইত্তেফাক/টিআর