আড়াইহাজারে ২৬ কেজি গাঁঁজাসহ গ্রেফতার ৪

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪:৩৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব ১১ এর পৃথক অভিযানে ২৬ কেজি গাঁঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী মাদক বিক্রেতা রয়েছে। 

শনিবার (২৩ এপ্রিল) সকালে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা মুরাদ নগর থানার নয়ন তারা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরা থানার রফিয়া, একই জেলার কসবা থানার কাজল ও ফয়সাল আলম।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকা দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে। অভিনব কায়দায় পরিবহনে নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ইত্তেফাক/কেকে