ঈদে ফ্যাশনেবল শার্ট 

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫:১১

ঈদে এবার গরমের তীব্রতা থাকবে। সকালে পাঞ্জাবি পরা হলেও দিন গড়াতেই কড়া রোদ জানান দিবে পোশাকটা হওয়া চাই আরামদায়ক ও ফ্যাশনেবল। ছেলেদের ঈদ ফ্যাশন মানেই ট্রেন্ডি কিছু। ঈদে ছেলেদের বাজেট আর স্টাইলে সন্তুষ্টি এনে দিতে পারে ক্যাজুয়াল শার্ট।

ফ্যাশনে ট্র্যাডিশনাল ও ফিউশন—এই দুটি ধারা খুব জনপ্রিয়তা পেয়েছে। এখন মূলত ফিউশনের জয়জয়কার। গেলো বছর কয়েকের ফ্যাশন লক্ষ্য করলে বুঝা যায়, পোশাকের চেয়ে তুলনামূলক বেশি পরিবর্তন এসেছে অলঙ্করণের নানা উপাদানে।

এবারের ঈদে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় সুতি কাপড়ের তৈরি শার্ট

শুধু যে শার্টের রং ও  নকশায় ভিন্নতা এসেছে তা কিন্তু নয়, শার্টের কলার, হাতাতেও পরিবর্তন এসেছে অনেক। এগুলো শার্টের লুক বদলে দিতে যথেষ্ট। কলারের ভেতরের অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা থাকছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় জুড়ে দেয়া হচ্ছে শার্টে। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহার হচ্ছে। 

এবারের ঈদে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় সুতি কাপড়ের তৈরি শার্ট। রঙের মধ্যে প্রাধান্য পেয়েছে গোলাপি, নীল, সাদা, লেবু, হলুদ, কমলা, ছাই বা সবুজ রং। কিছুটা ঢিলা কাট, একটু লম্বা শার্ট বেশি চলছে। পাশাপাশি আঁটসাঁট কাটের শার্টগুলোরও চাহিদা আছে। ব্র্যান্ডভেদে শার্টের কাপড়, বোতাম এবং ডিজাইনে ডোরাকাটা, চেকের ব্যবহারে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বোতামহীন পলো শার্টেরও চাহিদা আছে এবারের ঈদে। 

 ফ্যাশনে এখন ট্র্যাডিশনাল ও ফিউশন —এই দুটি ধারা খুব জনপ্রিয়তা পেয়েছে

আবার কিছু শার্টে করা হয়েছে দুই ধরনের প্রিন্ট। বডিতে এক ধরনের প্রিন্ট আর দুই হাতায় আরেক ধরনের। যেমন, বডির ফ্লোরাল বা জ্যামিতিক নকশা থাকলে হাতায় থাকছে ছোট ছোট বলের প্রিন্ট। হাতা ও বডিতে কালার কন্ট্রাস্ট করেও নতুন ডিজাইন করা হয়েছে। 

এই ঈদে বাহারি ডিজাইনের ক্যাজুয়াল শার্ট নিয়ে এসেছে ফ্যাশন হাউজ ইজি। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘ঈদ যেহেতেু গরমে তাই ক্যাজুয়ালে মিলবে স্বস্তি আর উৎসবে দেবে ফ্যাশনেবল লুক। ঈদে সবাই চায় নিজেকে একটু পরিপাটি করে উপস্থাপন করতে। সবারই মনোযোগ থাকে ফ্যাশনেবল পোশাকের দিকে। সেজন্য আমরা চেষ্টা করেছি ফ্যাশনেবলের সঙ্গে পোশাকটি যেন হয় আরামদায়ক।  ঈদ উপলক্ষে ইজিতে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবিসহ ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।’  

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন