ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি জোচেন ফ্লাসবার্থের সঙ্গে দেখা করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা শ্রিংলা।
এ সময় ফ্লাসবার্থের সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় জানান, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করতে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি জোচেন ফ্লাসবার্থের সঙ্গে দেখা করেছেন।
এর আগে গত ১৪ এপ্রিল, তিনি নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্মিথের নেতৃত্বে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সাথেও দেখা করেন।
