তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আসলে প্রায় সময় বিদেশিদের উদ্ধৃতি দিয়ে নানা ধরণের বক্তব্য দেই, যার বেশির ভাগই মিথ্যা এবং বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতার পূর্ব ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে এমন ঘটনা আগে কখনো আমরা দেখি নাই, একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের ক্ষোভ প্রকাশ করতে। যেটি বিএনপি নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে জার্মানির মতো একটি দেশের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ বিএনপি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে বলছে।
বিএনপির সাথে বৈঠকের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে জার্মান রাষ্ট্রদূতের দাবী এবং বিএনপি মহাসচিব বলেছেন জার্মান রাষ্ট্রদূত মিথ্যা বলছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠকে জার্মান রাষ্ট্রদূত যেটি বলেছেন সেটিকে বিকৃতভাবে বিএনপি মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। জার্মান রাষ্ট্রদূত যেটি বলেননি সেটি তারা মিডিয়ার সামনে বলেছেন। বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এগুলোর অনেকগুলোই যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হয়।
ঢাকা নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগ যুক্ত মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, নিউ মার্কেটের ঘটনায় বিএনপি যুক্ত বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যুক্ত, যখন এই ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে সংঘটিত বচসার মধ্যে ডুকে পড়ে ঘি ঢেলেছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে।
মির্জা ফখরুলকে মিথ্যাচারে চ্যাম্পিয়ন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, একটি সামান্য ঘটনায় এতোবড় ঘটনা ঘটার কোনো কারণ ছিল না। পুলিশ ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করেই আসামিদের গ্রেফতার করছে। সেই কারণেই বিএনপি নেতাদের কথা এসেছে।
তিনি বলেন, কোন জায়গায় যদি কোন গণ্ডগোল লাগে সেখানে সেটির আশ্রয় নিয়ে বিএনপি দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই নিউ মার্কেটের ঘটনাটা সেটির একটি প্রমাণ। এখন নিজেদের মুখোশ উন্মোচিত হয়েছে বিধায় নানা ধরণের কথা বলছেন বিএনপি।

দরকার হলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মুস্তাফিজ খেলবে: পাপন
বদির বক্তব্যের বিরোধিতা করায় পিটুনি খেলেন আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল
সাভারে অপহৃত কিশোরী পাবনায় উদ্ধার, গ্রেফতার ১