কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা চলছিল বাফুফের, কিন্তু সেটি হচ্ছে না। বাফুফে ইন্দোনেশিয়া কিংবা লাওসের বিপক্ষে খেলতে চায়। যোগাযোগও করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা নাকি বলেছেন, তিনি জাতীয় দল নিয়ে মিয়ানমারে যেতে চান।
মিয়ানমারে রাজনৈতিক অবস্হা খুবই খারাপ, সেটা সবার জানা। কী মনে করে স্প্যানিশ কোচ কাবরেরা মিয়ানমারে যেতে চাইলেন, সেটা জানা যায়নি। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, কোচ মিয়ানমারের কথা বলেছেন। আমরা যোগাযোগ শুরু করেছি। অন্য একটি সূত্রের খবর হচ্ছে, জাতীয় ফুটবল দলকে মিয়ানমারে পাঠাতে রাজি না।
আবু নাইম সোহাগ জানিয়েছেন, ইন্দোনেশিয়া কিংবা লাসে গিয়ে খেলতে হতে পারে। আগামী জুনে এশিয়ান কাপ ফুটবলের তৃতীয় রাউন্ডের কোয়ালিফাইং ম্যাচ। অংশগ্রহণ করবে বাংলাদেশ। ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমিনিস্তান এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা। এই তিন ম্যাচে মাঠে নামার আগে একটা প্রস্ত্ততি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। কথা চলছে।
গতকাল বাফুফে জানিয়েছে, কম্বোডিয়া বলেছে তারা অন্য একটি দেশের কাছ থেকে প্রস্তাব পেয়ে পার্শ্ববর্তী দেশের সঙ্গে খেলবে। কম্বোডিয়াকে বাদ দিয়ে অন্য কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা চলছে। এমনও হতে পারে, মালয়েশিয়ায় যাওয়ার পথে প্রীতি ম্যাচ খেলতে পারে। সোহাগ বলেন, ‘আমরা চাই প্রীতি ম্যাচটা দেশের মটিতে হোক। ইন্দোনেশিয়া ও লাওস চায় তাদের দেশে গিয়ে ম্যাচ খেলুক বাংলাদেশ।’
