২ শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা: পুলিশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:২৪

পারিবারিক কলহের জের ধ‌রে দুই শিশু সন্তান‌কে হত্যার পর আত্মহত‌্যার চেষ্টা করেন মা। চি‌কিৎসারত অবস্থায় পুলিশের কাছে ঘাতক মা হত্যার কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

র‌বিবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলার নিকরাইল ইউনিয়নের ১নং পুনর্বাসন এলাকা থেকে ইউসুফের দুই শিশুর লাশ উদ্ধার করেছে। 

বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ঘাতক মা সা‌হিদা বেগম। 

জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজে চলন্ত ফ্যানের সাথে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ জন্য নিহত দুই শিশুর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। 

তিনি আরও বলেন, সাহিদা বেগম হাসপাতালের পুলিশের কাছে নিজে হত্যা করার ঘটনা স্বীকার করেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ইত্তেফাক/এমএএম