দেশের কিংবদন্তী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সুবাদে প্রায়ই এখন দেখা মিলে তার। নানারকম কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি তিনি হাজির হন পোশাক প্রতিষ্ঠান ভাসাভীর ১৬তম বর্ষপূর্তিতে। সেখানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, কেয়া, ইমন, নিরব, আঁখি আলমগীর, শুভ্রদেব, জেসমিন, ধ্র“ব গুহ, ফারহানা নিশো, নদীসহ একঝাঁক তারকা। ভাসাভী’র গ্রাহকদের একটা বড় অংশ দেশের সেলিব্রেটিরা। তাই ফুল হাতে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে শনিবার (২৩ এপ্রিল) ইফতারের পর একে একে প্রতিষ্ঠানটির গুলশান-১ শো রুমে আসতে থাকেন মিডিয়া সংশ্লিষ্টসহ রাজনীতিক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। উপস্থিত তারকাদের নিয়ে কেক কেটে নতুন বছরে পথচলার শুরু করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা। একইসঙ্গে তিনি ঘোষণা দেন তার আগামী ইভেন্টের। ঈদের পর ২৬ মে গুলশানের ওয়েস্টিন হোটেল গ্রান্ড বলরুমে তারা আয়োজন করতে যাচ্ছে জাঁকজমক গালা ফ্যাশন শো। যেখানে বাংলাদেশ এবং মুম্বাইয়ের সেলিব্রেটিরা অংশ নেবেন।
