আবারও দর্শক ও শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন পলিন কাউসার। ‘এসো দুপুর’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের সংগীতশিল্পী তাহসিন আহমেদ এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি লেখা ও সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলিন নিজেই। এতে মডেল হিসেবে রয়েছেন শ্রাবন্তি ও নিশো।
আসছে ঈদে গানটি ছবিঘর-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। গানটি প্রসঙ্গে পলিন বলেন, ‘এই প্রথম হিন্দি এবং বাংলা ফিউশনে এই গানের একটা এক্সপেরিমেন্টাল ডেমোগ্রাফি করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। আমি মনে করি লিরিক ও টিউন প্ল্যান করাটা শুধুই একটা গানকে রিপ্রেজেন্ট করে না বরং এটি আমার কাছে পুরোপুরি বহুমাত্রিক একটি বিষয়।’
গানটি বরাবরের মতো দর্শক-শ্রোতামহলে সাড়া ফেলবে বলে মনে করছেন পলিন।
