মমর ‘সেদিন কী ঘটেছিল?’

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:০০

প্রতিবারের মতো এবারের ঈদেও একাধিক নাটকে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে। সম্প্রতি তিনি শেষ করেছেন শফিকুর রহমান শান্তনুর রচনা এবং দীপু হাজরার পরিচালনায়  ‘সেদিন কী ঘটেছিল’ নাটকটির কাজ। 

নাটকটি একুশে টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, সবুজ রহমান, শাকিলা আকতার, মীর শহীদ, প্রিয়াঙ্গা মনি প্রমুখ।

আসিফ চাকরি করে এনজিওতে। সেই সূত্রে শহর থেকে দূরে প্রকৃতির মাঝে সস্তায় একটা ছিমছাম বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তার মা। মূলত মায়ের চাপে পড়ে সে বিয়ে করে ঐশিকে। বাসর রাতেই আসিফ ঐশিকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটি তাকে ডাম্প করেছে। এরপরে থেকে তার ভালোবাসার প্রতি আস্থাই নষ্ট হয়ে গেছে। 

পরিবারের চাপে বিয়ে করলেও তাই সে কখনো ঐশিকে ভালোবাসতে পারবে না। কিন্তু পরিবারের বৌ হিসেবে যথাযথ সম্মান করবে। ঐশি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ভালোবাসার চেয়ে সম্মানই তাদের কাছে বেশি জরুরি। এমনই একটি গল্প দেখা যাবে নাটকটিতে।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন