কুড়িগ্রামের রাজারহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজারহাটের প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলো দেখলে মনে হবেনা দেশে এখনো করোনা ভাইরাসের হুমকি আছে। বর্তমানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও সরকারীভাবে সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেল, রমজানের শেষে পোশাক পরিচ্ছদ কেনার প্রতি মনোযোগ বেশি। করোনার ক্রান্তিকাল পার করায় এ বছর ঈদকে ঘিরে সব শ্রেণির মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শেষ সময়ে রাজারহাটের বাজারগুলোতে কেনা কাটার ধুম পরেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা- কেনা।
ব্যবসায়ীরা বলেন, ঈদের দিন যতোই কাছে আসবে বেচাকেনা ততোই বাড়বে। পোশাক পরিচ্ছদের পাশাপাশি কসমেটিকস, আতর, টুপি, দর্জি, জুতা, হাড়ি-পাতিল, দোকানেও ক্রেতার ভিড় লক্ষ করার মতো। রাজারহাট বাজারের প্রায় শতাধিক কাপড়ের দোকানে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়।
হাসি শাড়ীঘরের মালিক হারুনুর রশিদ বলেন, গত ২ বছর বেচা-কিনা করতে পারি নাই এবারে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।
জনতা বস্ত্রালয়ের মালিক আবুবক্কর সিদ্দিক বলেন, বেচা-কেনা খুব ভালো হচ্ছে গত বারের ক্ষতি পূরণ হবে আশাকরি।
জ্যেমি ক্লোথ স্টোরের মালিক জনাব জাহাঙ্গীর আলম বলেন, বেচা-কেনা খুব ভালো ঈদের আগের দিন পর্যন্ত বেচা কেনা চলবে।
ক্রোকারিজ দোকানে মহাজন তরুণ ব্যবসায়ী শাহাজাহান আলী বলেন, সাধারণত কোরবানির ঈদে এই জাতীয় দোকানে ভিড় হয় এবারে রোজার ঈদে বেচাকেনা ভালোই হচ্ছে আমি খুব খুশি।
